1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রূপসায় প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৩:২৮|
সংবাদ শিরোনামঃ
গৌরনদী জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের দাবি, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ জনসাধারণ পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ

রূপসায় প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই,খুলনাঃ- ১৬ ই জুন ~২০২৪ ইং রবিবার সকাল ১১ ঘটিকার দিকে খুলনা জেলার রূপসা উপজেলার রূপসা প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এ বছরে ও রূপসা প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেন খুলনা – ০৪ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ডা: খান মো: শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তরুন সমাজ সেবক আবু তালহা , চাঁদপুর গ্রামের কৃতি সন্তান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টাপ মো: রাইহান মোল্লা, মো: ফারুক হোসেন সহ আরো অনেকে ।

অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্য করেন রূপসা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তেরখাদা প্রেসক্লাবের সহ সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক মো: রবিউল ইসলাম ।তিনি বলেন প্রতি বছরের ন্যায় এ বছরে ও শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় ।

উক্ত ঈদ সামগ্রী বিতরণে সার্বিক ভাবে সহযোগিতা করেন খুলনা ০৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শেদী ও রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।

প্রধান শিক্ষক আরো বলেন , অত্র বিদ্যালযের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের প্রতি বছর খুলনা ০৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদীর সহধমিনী ও এনভয় গ্রুপের চেযারম্যান শারমিন সালাম শীতের সময় শীত বস্ত্র, ঈদের সময় ঈদ সামগ্রী ও কোরবানির সময় কোরবানির গোস্তর বিতরণ করার ব্যবস্থা করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাসিন বিল্লাহ পলাশ, সোনিয়া পারভীন, জুনিয়র শিক্ষিকা মারিয়াম ,তানিয়া সুলতানা , ইকলিমা খানম , মোস্তাফিজুর রহমান ,আল আমিন সবুজ , আরশিদা খানম , আমেনা খাতুন , রুম্পা খানম , অফিস সহায়ক আলতাফ হোসেন , মিস রিমা খানম , লিটন বাকচী , আদরী খানম , সাবিনা ইয়াসমিন ।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ১৫৫ জন কোমলমতি ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com