1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাবাকে ঘিরে আলোচিত ঘটনার পর স্কুলে ফিরল তুবা, পাশে ইউএনও - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী  পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা, গৌরনদীতে রোভার স্কাউটের অভিযান মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী

বাবাকে ঘিরে আলোচিত ঘটনার পর স্কুলে ফিরল তুবা, পাশে ইউএনও

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

 

জুনায়েদ খাঁন সিয়াম, উজিরপুর বরিশালঃ-

বাবাকে ঘিরে আলোচিত সেই ঘটনার পর অবশেষে বিদ্যালয়ে ফিরেছে তুবা বিনতে অরনি। পারিবারিক নানা সমস্যার কারণে দীর্ঘদিন বিদ্যালয়ে যেতে পারেনি সে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার সহযোগিতায় বিদ্যালয়ে ফেরে তুবা।

এদিন ইউএনও নিজেই তুবাকে বিদ্যালয়ে নিয়ে যান। দীর্ঘদিন পর প্রিয় বিদ্যালয়ের আঙিনায় ফিরে আসায় তাকে স্বাগত জানান শিক্ষকরা। সহপাঠীদের মাঝে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করে তুবাও।

সম্প্রতি তুবার বাবা অনিককে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বামরাইল বাজারে অনিককে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখার খবর পেয়ে সেখানে ছুটে যায় তুবা। গিয়ে বাবাকে বাঁধা অবস্থায় দেখতে পায় সে। পরে বাজার থেকে চা-রুটি কিনে নিজের হাতে বাবাকে খাওয়ানোর দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়।

ঘটনার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনিককে চিকিৎসার জন্য একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। একই সঙ্গে তুবার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সে বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন বলেন, দীর্ঘদিন পর তুবা বিদ্যালয়ে ফিরেছে। তার পড়াশোনার প্রতি বিশেষ নজর রাখা হবে।

ইউএনও মো. আলী সুজা বলেন, “পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তুবা এতদিন বিদ্যালয়ে যেতে পারেনি। বিষয়টি দুঃখজনক। তার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”

বিদ্যালয়ে ফিরে তুবা বলে, “দীর্ঘদিন পর বিদ্যালয়ে আসতে পেরে আমি খুবই আনন্দিত।”

তুবার মা জান্নাতুল ফেরদৌস বলেন, “আমার মেয়ে দীর্ঘদিন পর আবার স্কুলে যেতে পেরেছে। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ।”

এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাড়ী, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না ও সদস্য গোলাম মোস্তফা আকাশসহ অনেকে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, তুবার পড়াশোনা অব্যাহত রাখার বিষয়টি নিয়মিত নজরদারিতে রাখা হবে। পাশাপাশি অনিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলে তাকে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com