1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব: আজিজুল বারী হেলাল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী  পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা, গৌরনদীতে রোভার স্কাউটের অভিযান মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব: আজিজুল বারী হেলাল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই, তেরখাদা প্রতিনিধিঃ-

খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবানসহ সবাইকে সম্মিলিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, “আজকের এই সহায়তা আপনাদের প্রতি সরকারের দায়বদ্ধতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা, নিরাপদ আশ্রয়কেন্দ্র, টেকসই বাঁধ ও অবকাঠামো নির্মাণের পাশাপাশি দ্রুত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।”

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শুকনা ও অন্যান্য খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আজিজুল বারী হেলাল বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনের একটি কঠিন বাস্তবতা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে প্রতিবছর বহু পরিবার ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও জীবিকার উপকরণ হারিয়ে অসহায় হয়ে পড়ে। এসব দুর্যোগের সবচেয়ে বেশি প্রভাব পড়ে নিম্নআয়ের মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর।

তিনি আরও বলেন, “তেরখাদার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করতে চাই। সবাই মিলে একটি মানবিক, দুর্যোগসহনশীল ও নিরাপদ তেরখাদা গড়ে তুলতে হবে। বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াতে হবে। কোনো অসহায় মানুষ যেন অভুক্ত অবস্থায় না থাকে, সে বিষয়ে যার যার অবস্থান থেকে সবাইকে ভূমিকা রাখতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার-উল কুদ্দুস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা বিএনপির সদস্য মো. আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা তুহিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোল্যা মাহবুবুর রহমান, মো. ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মো. সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি এস কে আজিজুল বারী হেলাল দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সদস্যদের হাতে শুকনা ও অন্যান্য খাবার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com