1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হাসান মুসাল্লী'র বঙ্গবন্ধু'র সমাধিতে পুষ্পস্তবক অর্পন, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ১:৩৭|
সংবাদ শিরোনামঃ
পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ

তেরখাদা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হাসান মুসাল্লী’র বঙ্গবন্ধু’র সমাধিতে পুষ্পস্তবক অর্পন,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই,খুলনাঃ- খুলনার তেরখাদা উপজেলা পরিষদের নব নি়র্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান মুসাল্লী গত বুধবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বাঙ্গালী জাতির মহানায়ক, বাংলার রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে গিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

তিনি উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইসচেয়ারম্যান এস এম ওবায়দুল্লাহ বাবু, মহিলা ভাইসচেয়ারম্যান শামীমা আক্তার বিথী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধু’ র সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন ।

পবিত্র ফাতেহা পাঠ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান মুসাল্লীর সাথে এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা ও আজগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বাদশা মল্লিক, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) এস এম দীন ইসলাম, অবঃ কাস্টমস সহ-কমিশনার আব্দুল্যা আল মাহমুদ সাবু, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি মফিজুল ইসলাম জুম্মান, আওয়ামীলীগ নেতা মোঃ আব্বাস আলী মোল্যা,কাজী কামাল হোসেন, তেরখাদা প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি মোঃ রবিউল ইসলাম, যুব নেতা শেখ শামীম হাসান, মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ হোসাইন আহম্মেদ সহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com