1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জাতিসংঘের সঙ্গে উন্নয়ন ও সংস্কার নিয়ে বৈঠক, সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী  পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা, গৌরনদীতে রোভার স্কাউটের অভিযান মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী

জাতিসংঘের সঙ্গে উন্নয়ন ও সংস্কার নিয়ে বৈঠক, সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 

এ.এস. মামুন, স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।

বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের করণীয় নিয়ে আলোচনা হয়। নতুন সরকারের কার্যক্রমকে আরও বৃহৎ পরিসরে এগিয়ে নিতে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময়ের প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

এ সময় জুলাই অভ্যুত্থান-পরবর্তী প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের ভূমিকা গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। সরকারের চলমান উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রমে ভবিষ্যতেও জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা রয়েছে।

সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com