1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ছেংগারচরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেট ৭৩৫ তম শাখার উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১২:৪৬|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

ছেংগারচরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেট ৭৩৫ তম শাখার উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৬৪৭ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টারঃ-চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর আউটলেট/শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে আনুষ্ঠানিক ভাবে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর ছেংগারচর বাজার আউটলেট শাখার উদ্বোধন করেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার।

উদ্বোধনকালে তিনি দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেন, একটি আধুনিক-প্রগতিশীল ও গ্রাহকবান্ধব ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছে গ্রাহকরা যা প্রত্যাশা করেন আল আরাফাহ ইসলামী ব্যাংক সেসব প্রত্যাশা পূরণে সমর্থ হবে। আমরা বিশ্বাস করি যে, আধুনিক ও শারিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিং সেবা দিয়ে এ ব্যাংক গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজনগুলো মেটাতে ও আপনাদের সন্তুষ্ট করতে পারবে।

আরিফ উল্যাহ সরকার বলেন, অত্র এলাকার গ্রাহকরা তাদের সব আর্থিক লেনদেন পরিচালনার ব্যবস্থা আরও নিপুণ ও সহজতর করার দায়িত্ব এখন থেকে এ ব্যাংকের দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের ওপর ছেড়ে দিতে পারেন। সবসময় আরও বেশি মানুষের কাছে পৌঁছার জন্য এবং নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য কাজ করে। এ শাখা উদ্বোধনের ফলে এ এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সেবা পাবেন।

শাখা ব্যবস্থাপক নারী উদ্যোক্তা নিপা আক্তারের সার্বিক সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী মো. শরীফ উল্লাহ দর্জির সভাপতিত্বে ও ব্যবসায়ী নাজমুল খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং ডিভিশন এর প্রধান এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. সাখাওয়াত হোসেন, হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মো. ইলিয়াছ, সিনিয়র অফিসার কাউসার আহমেদ, ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতি লি. এর সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, কাউন্সিলর শাহজাহান মোল্লা, কাউন্সিলর মো. হারিছ খান, জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আনোয়ার হোসেন, মো. সবুজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. রাসেল দর্জি, আহসান উল্যাহ দর্জি’সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী-গণ্যমান্য ব্যক্তিরা।

কোরআন তেলাওয়াত করেন, হাফেজ কাউসার আহমেদ। দোয়া পরিচালনা করেন ছেংগারচর দর্জি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল আনন্দপুরী

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com