1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৪:১৮|
সংবাদ শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া রামপালে জমিজমা বিরোধের জেরে ঘরে ঢুকে বৃদ্ধ স্বামী স্ত্রীকে যখমের অভিযোগ মাদারীপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কালিয়ার পহরডাঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,একাধিক দোকান ভস্মীভূত, ক্ষতি ১৫ লক্ষ টাকার বেশি মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ২ নং শালডাংগা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিএনপি,, নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত বিএনপি নেতা অধ্যাপক (অব.) বি.এম. নাগিব হোসেনের মনোনয়ন পুনর্বিবেচনার আশা নড়াইল-১।জনগণের সমর্থন ও তৃণমূলের আস্থায় এগিয়ে ভোটের প্রস্তুতি আগৈলঝাড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অহিদুজ্জামান নিলুর ব্যবস্থাপনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

এবার নিয়ে ৪র্থ-বার বরিশাল-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন। শুক্রবার সকালে তার পক্ষ থেকে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। এ সময় চা-চক্রের আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ১০টায় ধানের শীষের ওই প্রার্থীর উপজেলার সরিকল গ্রামস্থ বাসভবনের শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রটি অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি নেতা ও ধানের শীষের প্রার্থী এম.জহির উদ্দিন স্বপন আগামী ২০২৬ এর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের প্রতি সপ্তনিষ্ঠ সংবাদ পরিবেশন এর আহ্বান জানান। একই সময় তিনি তার সকল কাজের ভুল ধরিয়ে দিয়ে গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখার আহ্বান জানান। গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ভোরের কাগজের সদ্য সাবেক চিফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির,প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির ও মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ সরদার, সঞ্জয় কুমার পাল, খোকন আহমেদ হীরা, এস এম জুলফিকারসহ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যগণ বক্তব্য রাখেন।

বক্তারা সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের নিরঙ্কুশ বিজয়ের আশাবাদ ব্যক্ত করে গৌরনদীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় তার সহযোগিতা কামনা করেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com