1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৫:৫৬|
সংবাদ শিরোনামঃ
প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার।

গৌরনদীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪৯৫ বার পড়া হয়েছে

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টারঃ-বরিশালের গৌরনদীতে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন আল-আমীন টেকনিক্যাল জামে মসজিদে এই আয়োজন করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মো. আল-আমীন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী-আগৈলঝাড়া আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ কামরুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মো. আলাউদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল বায়েজিদ হোসেন শরীফ, পৌর আমীর হাফিজুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল আজিজ প্রমুখ।

সভা শেষে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com