1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ২:২২|
সংবাদ শিরোনামঃ

কালিয়ায় অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

মোঃউজ্জল শেখ (নড়াইল) প্রতিনিধিঃ- নড়াইলের কালিয়া উপজেলার মাথাভাঙা বাজারে অগ্নিকান্ডে মোল্যা ষ্টোরের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ মালামাল পুড়ে প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বুধবার (২৮ আগষ্ট) দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাবুল মোল্যা ওই গ্রামের মৃত হাজী সলেমান মোল্যার ছেলে।

বাবুল মোল্যার ছেলে মুজাহিদুল ইসলাম জানান, বুধবার রাতে তার পিতা দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান। রাত অনুমান সোয়া ১২ টার দিকে পার্শ্ববর্তী চায়ের দোকানদার আকাশ মোল্যা আগুন দেখে তাদের বাড়ীতে খবর দেয়।

পরে স্থানীয়রা কালিয়া ফায়ার সার্ভিসে খবর দিয়ে শতশত
লোক আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। অতঃপর ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে নগদ টাকাসহ প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়ে যায়।

এ বিষয়ে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সে ক্ষেত্রে সঠিক তদন্ত হলে আসল কারণ জানা যাবে। তবে দু’টি দোকানের একটি সম্পূর্ণ মালামাল পুঁড়ে ব্যাপক ক্ষতি
হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com