1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে পূর্ব শত্রুতার জেরে কৃষকের বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ১১:৫৯|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীর প্রত্যন্ত গ্রামে শীতার্তদের পাশে জামায়াতে ইসলামী গ্রামবাংলার হারিয়ে যেতে বসা জারী গানের সুরে আবারও মুখর নড়াগাতী কালিয়ায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইতালি প্রবাসী ও বিদ্যুৎ কর্মকর্তাসহ একেই বংশের ১৩ টি বসত ঘড়ে অগ্নিসংযোগ লুটপাট কালিয়া স্বাধীন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও নতুন কমিটি অনুমোদন। গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক। গৌরনদীতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ। কালিয়ায় কাঠ পোড়ানো ও লাইসেন্স বিহীন ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা মাদারীপু‌রে কাভার্ট ভ‌্যা‌নের চাপায় ভ্যটারী চালিত ভ্যানের ৩ যাত্রী নিহত, আহত-২”সড়‌কে আগুন জ্বা‌লি‌য়ে চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা” কালিয়ার মূলশ্রী গ্রামে ইয়ং বয়েজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

কালকিনিতে পূর্ব শত্রুতার জেরে কৃষকের বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ সবুজ খানঃ- মাদারীপুর থেকে মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুার জেরে এক অসহায় কৃষকের বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় আহত হয়েছে ঔ পরিবারের এক নারী সদস্য।

শনিবার (২২জুন) উপজেলার আলিনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কলচুরী (সস্তাল) গ্রামের কৃষক মো: নুরুল আমিন হাওলাদারের বসত বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে যানা যায়, কৃষক নুরুল আমিন হাওলাদারের সাথে প্রতিপক্ষ সোহাগ হাওলাদার (৪৫) পিতা সামচুল হক হাওলাদার, মিলন হাওলাদার পিতা বাবুল হাওলাদারের সাথে দীর্ঘদিন যাবত গ্রাম্য দলাদলির সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে তারই ধারাবাহিকতায় গত শনিবার সন্ধ্যায় কৃষক নুরুল আমিন হাওলাদারের বাড়িতে সোহাগ হাওলাদার ও মিলন হাওলাদারের নেতৃত্বে আলআমিন হাওলাদার, দবির তালুকদার(২৮) জিহাদ তালুকদার (২২) মনির তালুকদার,( ৩০) সুজন তালুকদারসহ প্রায় ২০ থেকে ২৫ জন যুবক হামলা চালায়। হামলায় নুরুল আমিন হাওলাদারেন স্ত্রী কহিনুর বেগম (৪০) আহত হয়ে স্থানীয় ভাবে চিকিৎসাধীন আছেন।

আহত কহিনুর বেগম কান্নাজরিত বলেন, এলাকর মেম্বারের ছেলে সোহাগ হাওলাদার তার দলবল নিয়ে এসে আমার স্বামীর নাম ধরে গালাগাল করতে থাকে। এসময় আমি আমার ঘরের দরজা খুললে একজন আমার মাথার উপর বারি মারে আমি কোনরকম ভাবে হাত দিয়ে ফিরে জীবন রক্ষা করি। পরে তারা আমার ঘরে ঢুকে লুটপাট করে। এতে করে আমার রক্ষিত ২লক্ষ ৪০ হাজার টাকা ও গরু বিক্রির ১ লাক্ষ ৪০ হাজার টাকা সহ স্বর্নের চেইন আংটি সিনিয়ে নিয়ে গেছে। আমি এই সন্ত্রাসীদের বিচার চাই। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য সামসুল হক বলেন আমি এই বিষয়ে কিছু যানিনা তবে এটা স্থানীয় দলাদলির ব্যাপার থাকে পারে। এ ব্যাপারে কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com