1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় আট মামলার আসামী সালাম ফকিরসহ তিন ইয়াবা ব্যবসায়ী আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ৩:০০|
সংবাদ শিরোনামঃ

আগৈলঝাড়ায় আট মামলার আসামী সালাম ফকিরসহ তিন ইয়াবা ব্যবসায়ী আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা, আট মাদক মামলার আসামী সালাম ফকিরসহ তিন ব্যবসায়িকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এসআই শফিকুল ইসলাম ফোর্স নিয়ে উপজেলার ফুল্লশ্রী এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি ওই গ্রামের রফিজ উদ্দিন ফকিরের ছেলে,আট মাদক মামলার আসামী সালাম ফকির (৪০), একই গ্রামের করিম ফকিরের ছেলে শাকিল ফকির (২০) এবং নগড়বাড়ি গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে শাকিল হাওলাদারকে (২৪) গ্রেফতার করেছে।এরমধ্যে সালাম ফকিরের কাছ থেকে ১০পিচ এবং দুই শাকিলের কাছ থেকে ২পিচ করে মোট ১৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় অভিযান পরিচালনাকারী এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতেই তিন জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, নং-৮ (১৩.৭.২৪)। রবিবার সকালে গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com